২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সতর্কাবস্থায় উত্তর কোরিয়ার সেনাবাহিনী

যে কোনো সময় অভিযান চালানোর জন্য সেনাবাহিনীকে উচ্চমাত্রার সতর্কাবস্থায় রাখছে উত্তর কোরিয়া।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 07:55 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ মহড়ার মুখে দেশটি মঙ্গলবার এ উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার বন্দরে নৌ ও বিমান সমাবেশ ঘটানোর জন্য যুক্তরাষ্ট্রকে ‘বিপর্যয়কর পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া|

কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরীর পাশাপাশি দক্ষিণ কোরিয়া এবং জাপানের যুদ্ধজাহাজ সমাবেশ ঘটার পর উত্তর কোরিয়া এ হুঁশিয়ারি দিল।

এ সপ্তাহেই তিন দেশের একযোগে নৌ মহড়া শুরু করার কথা রয়েছে।

রণতরীর এ উপস্থিতির মুখে যেকোনো ঘটনার জন্য প্রয়োজনীয় জবাব দিতে উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

এক বিবৃতিতে কেসিএনএ জানায়, যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া যে কোনো সময় যুদ্ধ শুরু করতে পারে। আর সে কারণেই তা মোকাবেলায় কোরিয়ান পিপলস আর্মি কে এর সুপ্রিম কমান্ড থেকে জরুরি আদেশবলে প্রস্তুত থাকতে বলা হয়েছে।