২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নগ্ননৃত্য’র অভিযোগে সৌদিতে ৪ ব্যক্তি দণ্ডিত

কথিত ‘নগ্ন হয়ে নৃত্য’ করার অভিযোগে সৌদি আরবের একটি আদালত চারব্যক্তিকে দণ্ডিত করেছে। তাদের মধ্যে একজনকে দিয়েছে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ২ হাজার বেত্রাঘাত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 12:42 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

সৌদি আরবের সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ডন এ খবর জানিয়েছে।

ইউটিউবে পোস্ট করা এক ভিডিওচিত্রে দেখা গেছে, অতিরক্ষণশীল কাশিম প্রদেশে বেশ কয়েকজন মানুষ একটি গাড়ির ওপরে উঠে নাচানাচি করছে। তবে তারা কাউকেই নগ্ন অবস্থায় দেখা যায়নি।

কাশিমের প্রাদেশিক রাজধানী বুরায়দাহর আদালত নাচানাচির ওই অভিযোগে একজনকে ১০ বছরের কারাদণ্ড ও ২ হাজার বেত্রাঘাতের নির্দেশ দেয়। আর অপর একজনকে ৭ বছর করে কারাদণ্ড ও ১২শ’ বেত্রাঘাতের নির্দেশ দেয়।

বাকি দুইজনকে তিন বছরের কারাদণ্ড ও ৫শ’ বেত্রাঘাতের নির্দেশ দেয়া হয়।

চারজনের বিরুদ্ধে প্রকাশ্যে গাড়ির ওপর নাচানাচি ও তার ভিডিও অনলাইনে পোস্ট করে অনৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও আদর্শ লঙ্ঘণের অভিযোগে দোষী সাব্যস্ত করে দণ্ডিত করা হয়।

চারজনের মধ্যে দুইজন নিরাপত্তা কর্মকর্তা বলে জানা গেছে।

সৌদি আরবে কঠোর শরিয়া আইনের ফলে বহু সামাজিক বিধিনিষেধ বলবৎ রয়েছে।