২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ককে চড়া মূল্য দিতে হবে: আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাকে উৎখাতে লড়াইরত বিদ্রোহীদেরকে সমর্থন দেয়ার কারণে তুরস্ককে চড়া মূল্য দিতে হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Oct 2013, 08:42 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

তুরস্ক সীমান্তে ‘সন্ত্রাসীদের’ আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে বাশার অভিযোগ করেন।

তুরস্কের হক টিভি’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই সব ‘সন্ত্রাসী’ অচিরেই তুরস্কের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে এবং তখন তুর্কি সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে।”

আসাদ আরো বলেন, “সন্ত্রাসবাদকে পকেটে রেখে ‘কার্ড’ হিসেবে ব্যবহার করা সম্ভব নয়, কারণ এটি হচ্ছে বিচ্ছুর মতো; সুযোগ পাওয়া মাত্র কামড় দিতে দ্বিধা করে না।”

সাক্ষাতকারটি শুক্রবার সম্প্রচার হওয়ার কথা রয়েছে।

সাক্ষাতকারে আসাদ তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানকে সিরিয়া পরিস্থিতি নিয়ে মিথ্যা বলার জন্যও দোষারোপ করেন।