২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সেপ্টেম্বরে নিহত প্রায় ৯শ’

ইরাকজুড়ে সহিংসতায় সেপ্টেম্বরে নিহত হয়েছে প্রায় ৯শ’ মানুষ।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 09:01 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

গত বছরে সহিংসতায় নিহতের মোট সংখ্যাও ছাড়িয়ে গেছে এ বছরে নিহতের এ পরিসংখ্যান। জাতিসংঘ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

বেশির ভাগ রক্তক্ষয়ের ঘটনা ঘটিয়েছে সুন্নি ইসলামপন্থি মিলিশিয়ারা।৮৮৭ জন বেসামরিক নাগরিকসহ নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর ৯২ জন সদস্য।

সেপ্টেম্বরে নিহতের এ সংখ্যা যোগ হয়ে এ বছর এ পর্যন্ত মোট নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪০ জনে।

ইরাকে সাম্প্রতিক বোমা হামলার ঘটনাগুলোতে সামগ্রিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী বাগদাদ।

সর্বশেষ তিকরিতের একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত দুই রক্ষী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।