২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিরোধী জোট মানবে না ইসলামপন্থিরা

সিরিয়ায় ১১ টি ইসলামপন্থি বিদ্রোহী দল প্রধান বিরোধী জোট ন্যাশনাল কোয়ালিশনের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

যৌথ একটি বিবৃতিতে বলা হয়েছে, “বিদেশে গঠিত হওয়া এসব দল আমাদের প্রতিনিধি নয়।”
ফলে এর বদলে বিরোধীদেরকে ইসলামিক কর্মকাঠামোর আওতায় জোটবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

সিরিয়ায় ইসলামপন্থি বিদ্রোহী বাহিনীগুলো ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। অসংখ্য যোদ্ধার নেতৃত্ব দিচ্ছে তারা।

অনলাইনে প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে মঙ্গলবার বলা হয়, সবচেয়ে শক্তিশালী ইসলামপন্থি দলগুলোর মধ্যে ১১ টি দল সিরিয়ার বিরোধী জোটের নেতৃত্ব প্রত্যাখ্যান করেছে।

সিরিয়ার ভেতরে যারা আছে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ না করে সিরিয়ার বাইরের কোনো সংগঠন থেকে বিরোধী জোটের নেতাদের নেতৃত্ব তারা মেনে নেবে না বলে জানিয়েছে।

ইস্তান্বুল-ভিত্তিক পশ্চিমা-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন ২০১২ সালের নভেম্বরে গঠিত হয়। ১শ’টিরও বেশি দেশ এই জোটকে সিরিয়ার সরকার বিরোধীদের বৈধ প্রতিনিধি হিসাবে স্বীকৃতি দেয়।