২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাধার নাম জেনারেল সিসি!

ঘটনাটি ঘটেছে মিশরে। এক কৃষক তার গাধার নাম রেখেছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 05:50 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

মিশরের সেনাপ্রধানের নামে এ নাম রাখায় পুলিশ গত শুক্রবার ওই কৃষক ওমর আবু আল-মাগদ আলী আল-সগিরকে (৩১) আটক করেছে।

মেনা বার্তা সংস্থা শনিবার জানায়, সগির যে শুধু গাধার নাম সিসি রেখেছেন তাইই না বরং গাধাটিকে জেনারেল সিসির ক্যাপ পরিয়ে তার পিঠে চড়ে এলাকায় ঘুরেও বেড়িয়েছেন।

এ ঘটনা দেশের সেনাপ্রধানের জন্য অবমাননাকর অভিযোগে সগিরকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৩ জুলাই মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতাচ্যুত করেন জেনারেল আব্দুল ফাত্তাহ আল-সিসি। তিনি একইসঙ্গে মিশরের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী।

মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তার দল মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীদের ওপর ব্যাপকভাবে দমন-পীড়ন ও গ্রেফতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছে শত শত নেতা-কর্মী।