২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বোমা হামলায় নিহত ৫০

ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধ্যুষিত এলাকায় তিন দফা বোমা হামলায় ৫০ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Sep 2013, 11:28 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

পুলিশ জানায়, শনিবার সদর সিটিতে পৃথক তিনটি স্থানে বোমা হামলা হয়।

প্রথমে একটি দাফন অনুষ্ঠানে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। এরপর এক গাড়িচালক আত্মঘাতী হামলা চালান। পুলিশ ও দমকাল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের লক্ষ্য করে তৃতীয় দফা হামলা হয়।

হামলায় অন্তত একশ’ মানুষ আহত হয়।

যুদ্ধ বিধ্বস্ত ইরাক থেকে মার্কিন সেনাবাহিনী চলে যাওয়ার পর দেশটিতে শিয়া-সুন্নি-কুর্দিদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত আছে। পাশের দেশ সিরিয়ায় শিয়া-সুন্নি বিভেদ থেকে শুরু হওয়া গৃহযুদ্ধও ইরাকে রক্তপাতের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের হিসাব মতে, গত অগাস্টে ইরাকে সহিংসতায় অন্তত ৮০০ মানুষ প্রাণ হরিয়েছে।