ফিলিপাইন, তাইওয়ানে ধেয়ে যাচ্ছে টাইফুন উসাগি
ফিলিপাইন এবং তাইওয়ানে ঘন্টায় ১৭৫ কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে টাইফুন উসাগি।
তইওয়ানের ৫৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব এবং ফিলিপাইনের ৩৬০ কিলোমিটার উত্তরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।
শুক্রবার সকালে উসাগি শক্তি সঞ্চয় করে প্রচণ্ড গতিতে ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছে ফিলিপাইনের আবহাওয়া সংস্থা পাগাসা।
উসাগি এ বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
তাইওয়ান এবং ফিলিপাইন ঝড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কায় এরই মধ্যে সতর্কতা জারি করেছে। সপ্তাহান্তে চীনের ওপর দিয়ে বয়ে যেতে পারে এ ঝড়।
