২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিকাগো পার্কে গুলি

যুক্তরাষ্ট্রের শিকাগোর দক্ষিণাঞ্চলীয় একটি পার্কে গোলাগুলিতে বেশ কয়েকজন মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Sep 2013, 02:06 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

তবে শিকাগো ট্রিবিউন ব্লগে এই ঘটনায় ১২ জন নিহতের খবরটি পুলিশ নিশ্চিত করেনি।

ব্লগে দেয়া পরিসংখ্যান অনুযায়ী নিহতদের মধ্যে ৩ বছর বয়সী এক শিশুও রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে শিকাগোয় আগ্নেয়াস্ত্রকেন্দ্রিক সহিংসতা বেড়ে গেছে। ২০১২ সালে শহরটিতে ৫শ’রও বেশি খুনের ঘটনা ঘটেছে।

এফবিআইয়ের প্রতিবেদন অনুযায়ী শিকাগোর তিনগুণ বেশি জনসংখ্যা অধ্যুষিত নিউ ইয়র্কে ২০১২ সালে খুন হয়েছেন ৪১৯ জন মানুষ।

শিকাগোর পুলিশ কর্মকর্তা আমিনা গ্রিয়ার রয়টার্সকে বলেন, স্থানীয় সময় রাত ১০.১৫ মিনিটে গোলাগুলির ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো পরিসংখ্যান তিনি দিতে পারেন নি। কাউকে আটকও করা হয়নি বলে তিনি জানান।

শিকাগো ট্রিবিউন ব্লগে জানানো হয়, পার্কের একটি বাস্কেট বল কোর্টে এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে।