২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ৩০

ইরাকের বাকুবা শহরে একটি মসজিদের বাইরে রাস্তার ধারে পেতে রাখা দু’টি বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Sep 2013, 07:20 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

শুক্রবার মুসল্লিরা মসজিদে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

একটি বোমা বিস্ফোরণের পর লোকজন হতাহতদের উদ্ধারে ব্যস্ত থাকার সময়টিতে ঘটে দ্বিতীয় বোমা বিস্ফোরণ।

এ হামলায় কে বা কারা জড়িত তা জানা যায়নি।

প্রতিবেশী দেশ সিরিয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধের প্রভাবে সম্প্রতি ইরাকে সহিংসতা বেড়েছে।

অগাস্টে ইরাকে সহিংসতায় জাতিসংঘের হিসাবমতে, প্রায় ৮০০ ইরাকি নিহত হয়েছে।