২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় মানসিক হাসপাতালে আগুন, নিহত ৩৭

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্ততপক্ষে ৩৭ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Sep 2013, 01:11 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

হাসপাতালটিতে ৬০ জন মানসিক রোগী ভর্তি ছিলেন।

নোভগোরোদ অঞ্চলের লুকা গ্রামে অবস্থিত ওই হাসপাতালে বৃহস্পতিবার গভীর রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


নোভগোরোদে রাশিয়ার তদন্ত সংস্থার আঞ্চলিক শাখা এক বিবৃতিতে ভবনের ধ্বংসাবশেষ থেকে নিহত ৩৭ জনের মধ্যে ১০ টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে। বাকী ২৭ জনের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।


দেশটির জরুরি উদ্ধার বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হাসপাতালের পুরুষ ওয়ার্ড থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে। এরপর টেলিভিশনে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাওয়া ভবনটি দেখানো হয়।

আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়া কাউকে পাওয়ার আশায় পাশের বনে খোঁজাখুজি করছেন।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় রাষ্ট্রনিয়ন্ত্রিত বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।

চলতি বছরের এপ্রিলে মস্কোর কাছাকাছি আরেকটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৮ জন নিহত হন।
এছাড়া, ২০০৯ সালে উত্তর-পশ্চিমের কোমি অঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ২৩ জন, ২০০৭ সালে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোডারে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ৬৩ জন এবং ২০০৬ সালে মাদক পুনর্বাসন হাসপাতালে আগুনে ৪৫ জন নারী পুড়ে মারা যান।