২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কন্যা সন্তান রয়েছে কিম জং-উনের

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের একটি কন্যা সন্তান রয়েছে। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ডেনিস রোডম্যান এ তথ্য জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Sep 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

গত সপ্তাহে কিমের সঙ্গে দেখা করেন তিনি। চলতি বছর দ্বিতীয়বারের মতো উত্তর কোরিয়া সফর করলেন রোডম্যান। কিমকে তিনি নিজের বন্ধু বলে পরিচয় দেন।

যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকাকে রোডম্যান বলেন, “আমি তাদের সন্তান জু-এই কে কোলে নিয়েছি এবং কিমের স্ত্রী রি সোল-জু এর সঙ্গে কথা বলেছি। কিম খুব ভালো বাবা এবং তার চমৎকার একটি পরিবার আছে।“

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গত বছর গর্ভবতী রি সোল-জুর একটি ছবি প্রকাশ করেছিলো। তবে এ ব্যাপারে কোনো নিশ্চয়তা তারা তখন দিতে পারেনি। এরপর গত অক্টোবর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।

কিম জং-উন তার পরিবারের তৃতীয় সদস্য যিনি উত্তর কোরিয়া শাসন করছেন।

২০১১ সালের ডিসেম্বরে পিতা কিম জং-ইলের মৃত্যুর এক সপ্তাহ পর কিম জং-উনকে দেশটির নেতা ঘোষণা করা হয়।
তৃতীয় পুত্র হওয়ার পরও কিম জং-ইল তাকেই উত্তরসূরী নির্বাচন করে গেছেন।

উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা অনুযায়ী জু-এই তার পিতার উত্তরসূরী হবেন এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই।

তবে উনের এক ফুফু সরকারের শীর্ষ পর্যায়ে রয়েছেন।