২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া অভিমুখে আরেক রুশ যুদ্ধজাহাজ

ভূমধ্যসাগরের সিরিয়া উপকূলে আরকটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া। এবার পাঠানো হচ্ছে রুশ নৌবাহিনীর ল্যান্ডিং শিপ নিকোলাই ফিলচেনকভ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Sep 2013, 06:03 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

রাশিয়া এর মধ্য দিয়ে সিরিয়ার কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলে শুক্রবার জানিয়েছে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা।

রাসায়নিক অস্ত্র হামলার জবাবে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মধ্যে পূর্ব ভূমধ্যসাগরে এ সমস্ত যুদ্ধজাহাজের উপস্থিতি রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছে মস্কো।

রাশিয়ার নৌবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বলেছে, জাহাজটি নোভোরোসিস্ক বন্দরে ভিড়বে। তারপর সেখান থেকে বিশেষ কিছু মালপত্র নিয়ে পূর্ব ভূমধ্যসাগরের নির্ধারিত গন্তব্যে যাবে।

এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এবং প্রতিরক্ষামন্ত্রণালয়ও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সিরিয়া সঙ্কট শুরুর পর থেকেই রাশিয়া পূর্ব ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি বজায় রাখছে। তবে সম্প্রতি সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলার হুমকি বেড়ে যাওয়ায় রাশিয়া ওই এলাকায় শক্তি বাড়াচ্ছে। গত কয়েকদিনে সেখানে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন পাঠিয়েছে রাশিয়া।