চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে চুয়াডাঙ্গা স্টেশন থেকে ৫০০ গজ দূরে শুকুর আলীর (২২) লাশ পাওয়া যায়। তিনি জীবননগর উপজেলার মিনহাজপুর গ্রামের প্রয়াত মনিরুদ্দিনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানা ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল হামিদ পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শুকুর আলী মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
মঙ্গলবার রাতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
