সিরিয়ায় সারিন ব্যবহারের প্রমাণ আছে: কেরি
সিরিয়ার রাজধানী দামেস্কয় অগাস্টে রাসায়নিক অস্ত্র হামলায় প্রাণঘাতী সারিন নার্ভ গ্যাস ব্যবহারের প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
তিনি বলেন, ২১ অগাস্টের হামলার পর সংগ্রীহিত চুল ও রক্তের নমুনা পরীক্ষায় সারিন গ্যাসের আলামত পাওয়া গেছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় হামলার জন্য কংগ্রেসের অনুমতি চান বলার পর রোববার একাধিক টিভি সাক্ষাৎকারে কেরি এ প্রমাণের কথা বললেন|
জাতিসংঘ তদন্তকারীরা সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলা হয়েছে কিনা তা সংগ্রীহিত তথ্যপ্রমাণের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।
কিন্তু কেরি তার কথায় জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের মাধ্যমে নয় বরং যুক্তরাষ্ট্র নিজস্ব সূত্র থেকেই সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার প্রমাণ পেয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পাওয়া বিভিন্ন নমুনা থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি”।
দামেস্কের পূর্বাঞ্চলে হামলার পর সেখান থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করা হয়েছে এবং চুল ও রক্তের নমুনা পরীক্ষায় সারিন এর চিহ্ন পাওয়া গেছে বলে এনবিসি টিভির ‘মিট দ্য প্রেস’ প্রোগ্রামে জানিয়েছেন কেরি।
সুতরাং, বিষয়টি গুরুতর হয়ে উঠছে এবং সামনে তা আরো গুরুতর হবে বলে কেরি মন্তব্য করেন। সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে আস্থা প্রকাশ করে তিনি বলেন, ৯ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের অধিবেশন শুরু হলে সিরিয়ায় সামরিক হামলার বিষয়টি অনুমোদন পাবে|
যুক্তরাষ্ট্র এর আগেও সিরিয়ায় সারিন গ্যাস ব্যবহারের প্রমাণ থাকার দাবি করেছে। সিরিয়ায় সবচেয়ে মারাত্মক রাসায়নিক হামলা হয় ২১ অগাস্ট দামেস্কর উপকণ্ঠে।
ওই হামলায় সরকারি বাহিনী ১ হাজার ৪২৯ জনকে হত্যা করেছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য উল্লেখ করে এরই মধ্যে জানিয়েছেন কেরি।
যুক্তরাষ্ট্র সরকারের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়ছে, তারা অত্যন্ত গোপনে যাচাই করে দেখেছে যে, সরিয়িা সরকার ওই হামলা চালয়িছে। পরীক্ষা-নিরীক্ষায় আরো জানা গেছে, সিরীয় শাসকগোষ্ঠী ওই হামলায় স্নায়বিক অস্ত্রও ব্যবহার করেছে।
যে সমস্ত উৎসের ভিত্তিতে এগুলো যাচাই করা হয়েছে তার মধ্যে রয়েছে, মানুষ, বিভিন্ন সঙ্কেত, ভূ স্পেস সংক্রান্ত বার্তাসহ আরো নানান উৎস।এসব উৎসের গোপনীঅয়তা রক্ষার স্বার্থে তা জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না।
প্রতিবেদনে আরো বলা হয়, একাধিক নিরপেক্ষ সূত্র থেকে ২১ অগাস্টে দামেস্কর শহরতলীতে রাসায়নিক অস্ত্র হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রাপ্ত গোয়েন্দা তথ্য ছাড়াও আরো যেসব মাধ্যম থেকে তথ্য পাওয়া গেছে সেগুলো হচ্ছে- বিভিন্ন আন্তর্জাতিক ও সিরীয় চিকিৎসাকর্মী, ভিডিও, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, দামেস্ক ও এর আশেপাশে কমপক্ষে ১২ টি এলাকায় হাজার হাজার সোশ্যাল মিডিয়া প্রতিবেদন এবং অত্যন্ত বিশ্বাসযোগ্য বেসরকারি সংগঠনগুলোর প্রতিবেদন।
