২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় রাসায়নিক হামলা ইসরায়েলের জন্য হুমকি: ওবামা

সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল ও জর্ডানের জন্য হুমকি তৈরি করেছে বলে প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Aug 2013, 02:02 AM

Updated : 23 Aug 2022, 06:49 PM

এ পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য সিরিয়া সরকারকে যথাযথ জবাব দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও জানান ওবামা।

শুক্রবার হোয়াইট হাউজে এক বৈঠক শেষে ওবামা সাংবাদিকদের বলেন, সিরিয়া সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া নিয়ে এখনো পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে সীমিত আকারে পদক্ষেপ গ্রহণের কথা ভাবা হচ্ছে, যাতে বড় ধরনের কোনো সামরিক অভিযান থাকবে না।