২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বোমা হামলায় নিহত ৭১

ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন এলাকায় বোমা হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Aug 2013, 10:16 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বুধবার এসব হামলায় আরো ২০১ জন আহত হন বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো গোষ্ঠিও হামলার দায়িত্ব স্বীকার করেনি।

তবে আল কায়েদার ইরাক শাখা ইসলামিক স্টেট অব ইরাক ও অন্যান্য সুন্নি ইসলামী গোষ্ঠি ইরাকের সাম্প্রতিক হামলাগুলো চালাচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে।

রাজধানী বাগদাদসহ ইরাকে শিয়া নেতৃত্ব ও প্রশাসনের বিরুদ্ধে সহিংস প্রতিক্রিয়া দেখাচ্ছে সুন্নিরা। পাশের দেশ সিরিয়ায় একই কারণে চলা আড়াই বছরের গৃহযুদ্ধও ইরাকের সমাজকে বিষিয়ে তুলছে।

এসবের মধ্যে শিয়া সংখ্যাগরিষ্ঠতা থাকা কুর্দি ও সুন্নিদের নিয়ে গঠিত দেশটির জোট সরকারের ভবিষ্যৎও হুমকির মুখে পড়ছে।

এই দিন শিয়া অধ্যুষিত সদর সিটিতে পর পর দুটি গাড়ি বোমা বিস্ফোরণে সাতজন নিহত হন বলে প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী জানিয়েছেন।

বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেসর দায়লা এলাকায়ও আরেকটি গাড়ি বোমা বিস্ফোরণে সাতজন নিহত ও ২৩ জন আহত হয়।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, হামলায় ২০ জন নিহত ও ২১৩ জন আহত হয়েছে।

কোনো পক্ষকে দায়ী না করে তার একে ‘সন্ত্রাসীদের কর্মকাণ্ড’ বলে অভিহিত করেন।

সরকারের দাবি, নিরাপত্তা বাহিনী অনেক বোমা হামলার মিশন ব্যহত করে দিচ্ছে। বিপরীতে গণমাধ্যম হতাহতের সংখ্যা বাড়িয়ে প্রকাশ করছে।