আফগান রণাঙ্গনে হত্যার দায়ে মার্কিন সেনার যাবজ্জীবন
আফগানিস্তানে ১৬ গ্রামবাসীকে হত্যার দায়ে এক মার্কিন সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সেদেশের সামরিক আদালত।
শুক্রবার এই রায় ঘোষণা করা হয়।
দণ্ডিত সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট রবার্ট ব্যালেস ইরাক ও আফগানিস্তানে চার দফায় যুদ্ধে অংশ নিয়েছিলেন।
২০১২ সালের মার্চের এক রাতে তিনি আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ১৬ জন গ্রামবাসীকে হত্যা করেন।
নিহতদের অধিকাংশই নারী ও শিশু, যাদের বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল।
গত জুনে রবার্ট ব্যালেস সামরিক আদালতে হত্যার দায়ে অভিযুক্ত হন।
