মুরসির আটকাদেশের মেয়াদ বাড়ল
মিশরের বিচারিক কর্তৃপক্ষ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে আটক রাখার মেয়াদ ৩০ দিন বাড়িয়েছে।
মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বৃহস্পতিবার এ খবর জানায়।
মিশরের সেনাবাহিনী গত ৩ জুলাই মুরসিকে উৎখাত করে। এরপর থেকেই খুন ও গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে অজ্ঞাতস্থানে আটকে রাখা হয়েছে।
