২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ভূমিধসে নিহত ৬

নেপালের উত্তরপশ্চিমাঞ্চলের একটি গ্রামে ভূমিধসে অন্ততপক্ষে ৬ জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য ডন এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 12:51 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

পুলিশ কর্মকর্তা দিপেন্দ্র যশোয়াল মঙ্গলবার জানান, রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে খিমতি গ্রামের একটি অংশের পাহাড় ধসে পড়ে। এ সময় সবাই ঘুমে ছিল।

ভূমিধসে অন্ততপক্ষে ৬টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনায় আহত ৬ জনেরও বেশি মানুষকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজ এক ব্যক্তির সন্ধানে উদ্ধারকর্মীরা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।