২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তিন মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্ত সংলগ্ন পাকতিয়া প্রদেশে জঙ্গি হামলায় নেটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর(আইএসএএফ)তিন মার্কিন সেনা নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Aug 2013, 12:10 AM

Updated : 23 Aug 2022, 06:42 PM

দেশটিতে এ মাসে এটিই প্রথম নেটো সেনা নিহতের ঘটনা। যুক্তরাষ্ট্র ও নেটো কর্মকর্তারা একথা জানিয়েছেন।

আফগানিস্তানে ১২ বছরের যুদ্ধে পাকতিয়া প্রদেশেই বিদেশি সেনাদের সঙ্গে তালেবান জঙ্গিদের সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে।

তাছাড়া, আফগানিস্তান জুড়ে প্রায় প্রতিদিনই নেটো সেনা ও সরকারি বাহিনী তালেবান হামলার শিকার হচ্ছে। আফগানিস্তানে চলতি বছরের গোড়ার দিক থেকে এ পর্যন্ত কমপক্ষে ১০০ জন বিদেশি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ৮০ জন মার্কিন নাগরিক। আর আফগানিস্তান যুদ্ধে এ পর্যন্ত নিহত মার্কিন সেনা সংখ্যা ২১০০’রও বেশি।