আফগানিস্তানে সহিংসতা বেড়েছে, মরছে সাধারণ মানুষ
আফগানিস্তানের আন্তর্জাতিক বাহিনী আফগান নিরাপত্তা বাহিনীর হাতে দেশের নিরাপত্তাভার হস্তান্তরের পর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা প্রায় এক চতুর্থাংশ বেড়েছে বলে জানানো হয়েছে জাতিসংঘের একটি প্রতিবেদনে।
বুধবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, বিদেশি সেনারা যেসব এলাকা থেকে চলে গেছে সেসব এলাকায় বেড়েছে জঙ্গি হামলা।
আফগানিস্তানে জাতিসংঘের হিউম্যান রাইটস ডাইরেক্টর জর্জেত্তে গাগনোন এর পেশ করা এ প্রতিবেদনে আরো বলা হয়, এ বছরের প্রথম ছয় মাসে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেড়েছে।
