২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্বোডিয়ায় বিরোধীদলের নির্বাচনী ফল প্রত্যাখ্যান

ক্যাম্বোডিয়ার পার্লামেন্ট নির্বাচনে ‘মারাত্মক অনিয়মের’ অভিযোগ তুলে ভোটের ফল প্রত্যাখ্যান করেছে বিরোধীদল ক্যাম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টি (সিএনআরপি)।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 Jul 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

ফলে দেশটিতে দু’দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক অচলাবস্থার সম্মুখীন হয়েছেন প্রধানমন্ত্রী হুন সেন।

রোববার ক্যাম্বোডিয়ায় ভোট গ্রহণ শেষের পরই জয় দাবি করে হুন সেন শিবির।

ক্ষমতাসীন ক্যাম্বোডিয়া পিপলস পার্টি (সিপিপি) সরকারের প্রধান মুখপাত্র ও তথ্যমন্ত্রী কাইউ কানহারিত তার ফেইসবুকে লেখেন, নির্বাচনে চূড়ান্ত ভোট গণনায় সিপিপি ৬৮ আসন এবং বিরোধী দল ক্যাম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টি (সিএনআরপি) ৫৫ আসন পেয়েছে।

নির্বাচনের ফলে দেখা গেছে, ক্ষমতাসীন দল এবারের নির্বাচনেই আগের যে কোনোবারের তুলনায় সবচেয়ে খারাপ ফল করেছে।২২ টি আসন খুইয়েছে তারা।এদিক থেকে তুলনামূলকভাবে ভাল ফল করেছে বিরোধীদল।

তারপরও বিরোধীদলীয় নেতা স্যাম রেইনসি ভোটে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছেন। ভোটার তালিকায় অনেক ভোটারের নাম গায়েব ছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

সোমবার এক বিবৃতিতে সিএনআরপি বলেছে, “দ্য ক্যাম্বোডিয়া ন্যাশনাল পার্টি পঞ্চম পার্লামেন্ট নির্বাচনের ফল মেনে নিতে পারছে না।কারণ ভোটে মারাত্মক অনিয়ম হয়েছে বলে আলামত পাওয়া গেছে।

বিষয়টি খতিয়ে দেখার জন্য সিএনআরপি দুই দল থেকেই সদস্য নিয়ে জাতিসংঘ এবং জাতীয় নির্বাচন কমিশনের সমন্বয়ে আশু একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে।