ফিলিপাইনে বোমা বিস্ফোরণে নিহত ৬
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় কাগাইয়ান ডে ওরো শহরের এক নৈশ ক্লাবে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বহু মানুষ।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে দেশটির পুলিশ।
নৈশ ক্লাবটিতে স্থানীয় একটি অষুধ কোম্পানির উদ্যেগে এক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। বিস্ফোরণে এই অনুষ্ঠানে যোগ দিতে আসা লোকজনই বেশি হতাহত হয়েছেন।
সেনা মুখপাত্র কর্নেল লিও বনগোসিয়া জানিয়েছেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন, স্থানীয় একজন রাজনীতিবিদসহ অপর তিনজন হাসপাতালে মারা গেছেন।
হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। হামলার উদ্দেশ্য কী ছিল তা বোঝার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনুসন্ধান চালাচ্ছেন বলে জানিয়েছেন কর্নেল বনগোসিয়া।
ওই এলাকায় সক্রিয় কমিউনিস্ট বিদ্রোহীরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
