মিশরের সিনাইয়ে জঙ্গি হামলায় নিহত ৬
মিশরের সিনাই উপদ্বীপে অন্তত দশটি জঙ্গি হামলায় ঘটনায় ৬ জন নিহত হয়েছে।এসব হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১১ জন।
মিশরের সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে হাসপাতাল সূত্রগুলো।
সূত্রের দেয়া সংবাদ অনুযায়ী, সিনাই প্রদেশের উত্তরাঞ্চলীয় প্রধান শহর রাফা ও আল আরিসে পুলিশি থানা, নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর তল্লাশি চৌকিগুলো লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়।
এতে দুই বেসামরিক নাগরিক, সেনাবাহিনীর দুই কর্মকর্তা ও দুই পুলিশ সদস্য নিহত হন।
