২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় জারদারির নিরাপত্তা প্রধান নিহত

পাকিস্তানের করাচিতে বুধবার এক আত্মঘাতী বোমা হামলায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।পুলিশ একথা জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jul 2013, 01:46 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা রাজা উমর খাত্তাব রয়টার্সকে বলেছেন, জারদারির ঘনিষ্ঠ সহযোগী বিলাল শেখসহ আরো দুই সহযোগী নিহত হয়েছে।আহত হয়েছে আরো অনেকে।

জারদারির ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি)কার্যালয়ের কাছে এ বোমা হামলা হয়।হামলার দায় কেউ স্বীকার করেনি।


খাত্তাব বলেন, আত্মঘাতী হামলাকারী বিলাল শেখ গাড়ির কাছে হেটে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটায়।গাড়ির সামনের আসনের বাইরে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয় যে আসনটিতে বসে ছিলেন শেখ।গাড়িটি পুলিশ প্রহরা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।


পিপিপি’র সক্রিয় সদস্য বিলাল শেখ জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। প্রায় এক বছর আগে বাড়ির কাছে একটি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি।


করাচির কেন্দ্রস্থলে গুরু মন্দির এলাকা ঘিরে রেখেছে পুলিশ।জারদারির বাসভবন করাচিতেই।
পাকিস্তানে গত মাসে নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক বোমা হামলায় চ্যালেঞ্জের মুখে পড়েছে নতুন সরকার।


জারদারি এবং শরীফ দুইজনই সর্বসাম্প্রতিক এ বোমা হামলার নিন্দা জানিয়েছেন বলে খবর দিয়েছে বেসরকারি একটি টিভি চ্যানেল।