দিল্লিতে ৪ তলা ভবন ধসে নিহত ১
ভারতের দিল্লির পূর্বাঞ্চলীয় জাফরাবাদে শনিবার মধ্যরাতে চারতলা একটি ভবন ভেঙ্গে পড়ে অন্ততপক্ষে ১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৪ জন।
তবে ভেতরে এখনো কিছু মানুষ আটকা পড়ে রয়েছেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
শনিবার আনুমানিক রাত ২ টার দিকে ভবনটি ভেঙ্গে পদে। এর পরপরই স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “এক ডজনেরও বেশি মানুষকে ভেঙ্গে পড়া ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে পাঠানোর পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।”
