২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২২

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে মঙ্গলবার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ২২ জন নিহত হয়েছে। ঘটেছে ভূমিধসের ঘটনা, বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। এতে আহত হয়েছে ২শ’রও বেশি মানুষ। বুধবার বিবিসি‘র খবরে এ কথা বলা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 10:45 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

কর্মকর্তারা বলেছেন, সুমাত্রা দ্বীপের পশ্চিমে আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহের কাছে এ ভূকম্পন অনুভূত হয়। এর স্থায়িত্ব ছিল প্রায় ১৫ সেকেন্ড।

এতে এলাকাটির অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয়ে এবং ভূমিধসে একটি মসজিদ বিধ্বস্ত হয়ে ছয় শিশু মারা গেছে। আরো ১৪ শিশু মসজিদের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।