২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা ৩৫

চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Jun 2013, 11:03 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবারের সহিংসতায় পুলিশ স্টেশন এবং সরকারি ভবনে হামলা এবং পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ২৪ জন।এদের মধ্যে ১৬ জন উইঘুর বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

সিনহুয়ার সর্বশেষ খবরে বৃহস্পতিবার রাতে নিহত হয়েছে আরো ৮ জন।এতে ঘটনাটিকে ‘সহিংস সন্ত্রাসী হামলা’ আখ্যা দেয়া হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে।

দাঙ্গা কবলিত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও নতুন করে এ হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে জিনজিয়াং প্রদেশে এ ধরনের রক্তক্ষয়ী সহিংসতা হয়েছিল ২০০৯ সালের জুলাইয়ে। এ এলাকায় প্রধানত উইঘুর মুসলিম সম্প্রদায়ের বাস।

ক্রমগত দমনপীড়ন এবং উস্কানির কারণে জিনজিয়াং এ দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।চীন সরকার উইঘুর মুসলমানদের মানতে নারাজ।স্থানীয় সরকার দাঙ্গায় হতাহতের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ফল বলেই দাবি করছে।