২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ উত্তাল ব্রাজিলে মন্ত্রিসভার জরুরি বৈঠক

ব্রাজিলজুড়ে ১০ লাখেরও বেশি মানুষের প্রতিবাদ-বিক্ষোভের পর করণীয় নির্ধারণ করতে শুক্রবার জরুরি বৈঠকে বসেছে সরকার।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Jun 2013, 08:04 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

দেশের প্রধান প্রধান শহরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে দশ লাখের বেশি মানুষ বৃহস্পতিবার অংশ নিয়েছে।

এ পরিস্থিতিতে রৌসেফের আগামী সপ্তাহের জাপান সফরের পরিকল্পনা বাতিল করা হয়েছে।
শুক্রবার রাজধানী ব্রাসিলিয়ায় মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর রৌসেফ জাতীয় বেতার স্টেশনে ভাষণ দেবেন বলে ধরাণা করা হচ্ছে।সংবাদদাতারা একথা জানিয়েছেন।

পরিবহন ভাড়া বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্রাজিলে বিক্ষোভের সূচনা হয়েছিল। বিক্ষোভের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। জনব্যবস্থাপনা কার্যক্রম আরো উন্নত করার প্রতিশ্রুতিও দেয়, কিন্তু আগুন হয়ে বের হয়ে আসা ধূমায়িত অসন্তোষ এতে চাপা পড়েনি।

বিভিন্ন নৃবৈশিষ্ট্যের উত্তরের আমাজন প্রদেশের প্রধান শহর ম্যানাউস থেকে শুরু করে সর্ব দক্ষিণের ফ্লোরিয়ানোপোলিস পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভের স্রোত বয়ে গেছে।

আগামী বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ ব্রাজিলে চলছে ফিফার বিশ্বকাপ পূববর্তী অন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কনফেডারেশন কাপ। বিক্ষোভকারীরা কনফেডারেশন কাপের খেলা চলছিল এমন দুটি স্টেডিয়ামের সামনেও বিক্ষোভ প্রদর্শন করে।

দেশজুড়ে বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণ হলেও সংখ্যাবৃদ্ধির উত্তেজনায় কোথাও কোথাও সহিংসতা ও লুটপাটে জড়িয়ে পড়েছিল প্রতিবাদকারীরা। রিও ডি জেনিরোতে এমন ঘটনা ঘটেছে। এখানে তিন লাখ মানুষ বিক্ষোভ মিছিল করে।