সোমালিয়ার জাতিসংঘ দপ্তরে বোমা হামলা, গুলি
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জাতিসংঘ কম্পাউন্ডে বুধবার এক আত্মঘাতী বোমা হামলাকারী এবং কয়েকজন বন্দুকধারী হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
আল কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিরাই এ হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি(ইউএনডিপি)দপ্তরের প্রবেশপথের বাইরে বোমা পেতে রাখে এক হামলাকারী।এরপর বন্দুকধারীরা নিরাপত্তারক্ষীদের ওপর গুলি ছুড়তে ছুড়তে দপ্তরের ভেতরে প্রবেশ করে।ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তারা রয়টার্সকে একথা বলেছেন।
দপ্তরে প্রাথমিক বোমা বিস্ফোরণের ৩০ মিনিট পরও গুলির শব্দ শোনা গেছে।জাতিসংঘের কোনো কর্মকর্তা গোলাগুলির মধ্যে পড়েছেন কিনা বা কেউ আহত অথবা নিহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।
