বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি এবং ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী পুরুষ জাপানের ১১৬ বছর বয়সী জিরোমন কিমুরা বুধবার মারা গেছেন।
আন্তর্জাতিক ডেস্ক
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
12 Jun 2013, 09:31 AM
Updated :
23 Aug 2022, 10:57 AM
বিবিসি এদিন জাপান সরকারের এক বিবৃতি প্রকাশ করে কিমুরার মৃত্যু সংবাদ জানিয়েছে।কিয়োটো শহরে কিয়োটাঙ্গোর এক হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে বিবৃতিতে।
গত ডিসেম্বরে কিমুরার নাম সবচেয়ে দীর্ঘজীবী ব্যক্তি হিসেবে গিনেজ বুক অব রেকর্ডসে উঠে আসে। সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা পুরুষ হিসেবেও তার নাম ঘোষণা করা হয়।
কিমুরার রয়েছে ৭ সন্তান, ১৪ জন নাতি, ২৫ জন প্রপৌত্র ও ১৩ জন প্রপ্রপৌত্র।
১৮৯৭ সালের ১৯ এপ্রিল কিমুরা জন্মগ্রহণ করেন। তিনি অবসরে যাওয়ার আগ পর্যন্ত স্থানীয় একটি পোস্টঅফিসে চাকরি করেছেন। ৯০ বছর বয়সেও তিনি তার সন্তানদেরকে চাষাবাদে সাহায্য করতেন।
১১৫তম জন্মদিনে কিমুরার কাছে তার এই দীর্ঘজীবনের রহস্য জানতে চাওয়া হলে এর কারণ তার জানা নেই বলে জানিয়েছিলেন তিনি।
তবে গত বছর বিবিসি’র এক সংবাদদাতা কিমুরার বাড়িতে তার সঙ্গে দেখা করার পর জানান, হালকা খাবার খাওয়াই তার দীর্ঘজীবনের রহস্য বলে জানিয়েছিলেন কিমুরা।
তাছাড়া, বেঁচে থাকার জন্য কিমুরার ইতিবাচক মনোভাবও তাকে দীর্ঘজীবী করেছে বলে মন্তব্য করেছেন তার স্বজনরা।
জাপানের নারী মিসাও ওকাওয়ার বয়স এখন ১১৫।কিমুরার পর বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী ব্যক্তির খেতাবটি এই নারীই পাবেন বলে মনে করা হচ্ছে।
মিসাওকে ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী নারী হিসাবে গণ্য করা হয়।
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি এবং ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী পুরুষ জাপানের ১১৬ বছর বয়সী জিরোমন কিমুরা বুধবার মারা গেছেন।
আন্তর্জাতিক ডেস্ক | . | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ০৯:৩১, ১২ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৭, ২৩ আগস্ট ২০২২