যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা নেদারল্যান্ডসে সংরক্ষিত
নেদারল্যান্ডসের মাটিতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র রয়েছে বলে এতোদিন গুঞ্জন থাকলেও এবার তার সত্যতা নিশ্চিত করেছেন ইউরোপের এ দেশটির সাবেক প্রধানমন্ত্রী রুড লুবারস।
সোমবার বিবিসি জানায়, ১৯৮২-৯৪ মেয়াদে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী লুবারস সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিকের জন্য নির্মিত একটি প্রামাণ্যচিত্রে এ তথ্য প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা তার দেশে রাখা নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “আমি কখনো ভাবিনি যে, ২০১৩ সালেও ওই সব জিনিস এখানে থাকবে।”
নেদারল্যান্ডসভিত্তিক সংবাদপত্র টেলিগ্রাফের এক খবরে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়, ভোলকেল বিমান ঘাঁটিতে সংরক্ষিত বি৬১ পরমাণু বোমা গত শতকের ষাটের দশকে তৈরি করে যুক্তরাষ্ট্র।
