আফগানিস্তানে ছয় জর্জীয় সেনা নিহত
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এক আত্মঘাতী হামলায় ছয় জর্জীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো নয় সেনা আহত হয়েছেন।
বৃহস্পতিবার জর্জীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
জর্জীয় টেলিভিশনে প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র ইরাকলি দজনেলাদজে জানিয়েছেন, হেলমান্দে জর্জীয় সেনাঘাঁটির কাছে আত্মঘাতী হামলাকারীরা একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটালে ওই সেনারা নিহত হন।
