যুক্তরাষ্ট্রে ভবন ধসে নিহত ৬
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ছয়জন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।শহরের মেয়র মাইকেল নিউটার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করেন।
ধসে পড়া ভবনের নিচে আরো কেউ আটকা পড়ে আছে কিনা তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।চার তলা ভবনটি পাশের একটি দোতলা ভবনের ওপর ধসে পড়ে।
উদ্ধারকারীরা বলেছেন, তারা এখনো জানেন না দোতালা ভবনটিতে কত মানুষ ছিল।” ভবন ধসের ১২ ঘণ্টারও বেশি সময় পর সেখান থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়।
শহর কর্তৃপক্ষ ভবন ধসে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে।
