২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্য ইউরোপে বন্যা,সতর্কতা জারি

মধ্য ইউরোপে অবিরাম বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় বন্যা এবং ভূমিধ্বসে অন্তত ৬ জন নিহত এবং ৮ জন নিখোঁজ হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 10:41 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

চেক প্রজাতন্ত্রে কয়েক দশকের মধ্যে এবারই সবচেয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে জারি করা হয়েছে উচ্চ মাত্রার সতর্কতা ।

সোমবার বন্ধ হয়ে গেছে প্রাগের সাবওয়ে স্টেশনগুলো।২০০২ সালের মতো এবারও প্রলয়ঙ্করী বন্যা দেখা দিতে পারে দেশটির কর্তৃপক্ষ আশংকা করছে।

বন্যার আশঙ্কায় চেক প্রজাতন্ত্রের নিন্মাঞ্চলগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে ২৭০০ মানুষকে।অন্যান্য দেশেও লোকজনকে ঘর-বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। জার্মানির দক্ষিণাঞ্চল, অস্ট্রিয়া, সুইজারল্যান্ডও লোকজনকে নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হয়েছে।

বন্যায় চেক প্রজতন্ত্রের এরই মধ্যে ৫ জন মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।অস্ট্রিয়া, জার্মানি এবং পোল্যান্ডে গত সপ্তাহজুড়ে প্রবল বৃষ্টিপাতে নদীর পানি উপচে বন্যায় অস্ট্রিয়ায় অন্তত ১ জন নিহত হয়েছে এবং নিখোঁজ হয়েছে দুইজন।

চেক প্রধানমন্ত্রী দেশের বেশির ভাগ এলাকাতেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং ৩০ কোটি ক্রাউন ত্রাণ তহবিলের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে বন্ধ হয়ে গেছে প্রধান সড়কগুলোসহ রেল চলাচল।জার্মানিতে আরো বৃষ্টিপাত এবং দুটো নদীর পানি উপচে বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। বন্যার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জার্মানির দুটি রাজ্যে।