আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৯ শিশু নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৯ শিশু ও এক পুলিশ নিহত হয়েছে।
দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।
পাকিস্তান সীমান্তের কাছে পাকতিকায় প্রদেশের স্যামকানি জেলার একটি বাজারে মটরসাইকেল চালিয়ে আত্মঘাতী ওই হামলাকারী হামলা চালায়। এই হামলায় নিহতদের পাশাপাশি অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাজারের পাশ দিয়ে যাওয়া ন্যাটোর একটি টহল দল ছিল এই হামলার লক্ষ্য। হতাহতের মধ্যে সেনাসদস্যরাও থাকতে পারেন।
তবে এ ব্যাপারে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি।
