মিশরে সিনেট অবৈধ ঘোষণা আদালতের
মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালত রোববার ইসলামপন্থি নিয়ন্ত্রিত পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেট (সূরা কাউন্সিল) ও সংবিধানের খসড়া প্রণয়নকারী প্যানেলকে অবৈধ ঘোষণা করেছে।
তবে আদালত জানিয়েছে, নতুন নির্বাচনের পরই কেবল সূরা কাউন্সিলকে বিলুপ্ত করা হবে।
মিশরে নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি অক্টোবরে নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন।
মুরসি নতুন খসড়া সংবিধান প্রণয়নের জন্য ১শ’ সদস্যের সাংবিধানিক প্যানেল প্রতিষ্ঠা করেছিলেন।গত ডিসেম্বরে দেশব্যাপী ভোটে সংবিধান গৃহীত হয়।
মিশরে সরকারি প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ করে আগেও এ ধরনের রায় দিয়েছে আদালত।
সংবিধানের বৈধতার ওপর আদালতের এ রায়ের কি প্রভাব পড়বে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না।
গত বছর সাংবিধানিক আদালত পার্লামেন্ট নির্বাচনী আইনকে অকার্যকর ঘোষণা করে।এতে করে বিলুপ্ত হয়ে যায় পার্লামেন্ট।পার্লামেন্টের উচ্চ কক্ষকে তখন আইন প্রণয়নের ক্ষমতা দেয়া হয়।
