২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪

যুক্তরাষ্ট্রে দুটি ছোট প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষে দুই বিমানের চার আরোহীর সবাই নিহত হয়েছে। শুক্রবার অ্যারিজোনার উত্তরাঞ্চলে মরু এলাকায় মধ্যআকাশে এই দুর্ঘটনা ঘটে। বিমান দুটি ফিনিক্সের দুটি বিমান চালনা স্কুল থেকে উড্ডয়ন করেছিল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 Jun 2013, 07:18 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

দুর্ঘটনায় ভূমিতে থাকা কেউ হতাহত হয়নি। স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে ডের ভ্যালি বিমানবন্দরের ১৫ মাইল পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে।

ফিনিক্সের অগ্নিনির্বাপক বিভাগের ক্যাপ্টেন ল্যারি নানেজ জানান, ‘আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ পেয়েছি।’

তিনি আরো জানান, দুটি বিমানের একটি বিস্ফোরিত হয় এবং সেটিতে আগুন ধরে যায়।
ফিনিক্সে পুলিশ নিশ্চিত করেছে, বিমান দুটি ফিনিক্সের মেট্রো এলাকার ট্রান্সপ্যাক অ্যাভিয়েশন অ্যাকাডেমি ও ওয়েস্ট উইন্ড স্কুল অব অ্যারোনটিকসের। বিমানটির একটি পাইপার আর্চার থ্রি এবং অপরটি সেসনা।

তারমধ্যে পাইপার আর্চার বিমানটি ট্রান্সপ্যাক অ্যাভিয়েশনের এবং সেসনাটি ওয়েস্ট উইন্ডের।
তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী একজন পাইলট কর্তৃপক্ষকে বিষয়টির বিস্তারিত জানিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।