মালয়েশিয়ায় ফেরি ডুবি, অজ্ঞাত সংখ্যক নিখোঁজ
মালয়েশিয়ার বর্নিওর এক নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে গেছে বলে জানিয়েছে পুলিশ। এতে ঠিক কতজন যাত্রী ছিল তার সঠিক সংখ্যা জানাতে পারেনি কেউ।
মঙ্গলবার সকালে বর্নিওর সারওয়াক এলাকার প্রত্যন্ত রাজাঙ নদীতে ফেরিটি ডুবে যায় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে রাজাঙ দিয়ে যাওয়ার সময় একটি পাথরে ধাক্কা লেগে ফেরিটি ডুবে যায় বলে জানিয়েছেন জেলা পুলিশ প্রধান বকর সিবাউ। ফেরিটির ৭৪ জন যাত্রীধারণের ক্ষমতা ছিল বলে জানিয়েছেন তিনি।
ডুবে যাওয়ার পর বেশ কিছু যাত্রীকে উদ্ধার করা হলেও এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কতোজনকে উদ্ধার করা হয়েছে এবং কতোজন নিখোঁজ রয়েছে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেননি তিনি।
