২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ প্রহরায় পাকিস্তানি বিমান অবতরণ, গ্রেপ্তার ২

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 May 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 10:49 AM

যুক্তরাজ্যের জঙ্গি বিমান প্রহরায় শুক্রবার লন্ডনের কাছে স্ট্যান্সটেড বিমানবন্দরে নামানো হয়েছে পাকিস্তানের একটি যাত্রীবাহী বিমান।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের যাত্রীবাহী এ বিমানটি লাহোর থেকে রওয়ানা হয়েছিল।অবতরণের কথা ছিল যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে।

কিন্তু সেখানে পৌঁছানোর আগ মুহূর্তেই আরএএফ টাইফুন জঙ্গি বিমানের প্রহরায় বিমানটির গতিপথ পরিবর্তন করে সেটিকে কম ব্যস্ত ওই বিমানবন্দরে নামানো হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পুলিশ বিমানটিতে উঠে বিমানটিকে বিপদগ্রস্ত করার চেষ্টার সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে।এদের একজনের বয়স ৩০ এবং অপরজনের ৪১। তাদেরকে হাতকড়া পরিয়ে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়।

বিমানের যাত্রীরা হুমকি পাওয়া কথা জানিয়েছে।পাইলট তাদেরকে এ হুমকির কথা জানায় বলে জানিয়েছেন এক যাত্রী।তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বিমানটিতে কোনো অস্ত্র বা বোমা ছিল এমনটিই ধারণা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিবিসি’র সংবাদদাতারা।

কিন্তু যাত্রীরা নিরাপদেই আছেন বলে জানিয়েছে পাকিস্তান এয়ারলাইনস। পাকিস্তানি পিকে৭০৯ নং ফ্লাইটের বিমানটিতে ২৯৭ জন যাত্রী ছিল।যাদের অধিকাংশই ব্রিটিশ ওপাকিস্তানী পাসপোর্টধারী।

বিমান থেকে বার্তা পেয়েই সেটির নিরাপত্তার জন্য টাইফুন জঙ্গি বিমান ওড়ানো হয় বলে জানিয়েছে এক নিরাপত্তা সূত্র।

এর আগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এর মুখপাত্র জুলফিকার বারজানি সিএনএন কে বলেন, বিমানটিতে বোমা থাকতে পারে বলে তাদেরকে জানানো হয়েছিল।তবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।

সম্প্রতি লন্ডনে সেনা হত্যার ঘটনায় সতর্কাবস্থায় আছে যুক্তরাজ্য।নাইজেরীয় বংশোর্দ্ভূত এক মুসলিম ওই সেনার ওপর হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে এবং একে সন্ত্রসী হামলা হিসাবেই প্রত্যক্ষ করছে কর্তৃপক্ষ।

তবে পাকিস্তানি বিমানের ঘটনায় প্রাথমিক আলামতে এটি সন্ত্রাসী হামলার টার্গেট ছিল না বলে জানিয়েছে এক নিরাপত্তা সূত্র।

কিন্তু ঘটনাটিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বিমান চলাচল ও নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানের কর্মকর্তা ফিলিপ বম।তিনি বলেন, জঙ্গি বিমান পাঠানোর বিষয়টি অস্বাভাবিক কিছু না হলেও এ ধরনের ক্ষেত্রে জঙ্গি বিমান পাঠানোটা গুরুত্বপূর্ণ ব্যাপার।

পাকিস্তানি বিমানটিকে জঙ্গি বিমান প্রহরায় নামানো হয় এটি অবতরণের মাত্র ১০ মিনিট আগে।ফলে বিমানটিতে নিশ্চিতভাবেই মারাত্মক কোনো হুমকি ছিল বলে মনে করছেন বম।