২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে জর্জিয়ার ৩ সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে জঙ্গি হামলায় জর্জিয়ার তিন সেনা নিহত হয়েছেন। সোমবার জঙ্গিরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটালে নিহতের এই ঘটনা ঘটে বলে পশ্চিমা এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং নেটো জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 May 2013, 08:20 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

এই তিন সেনা নিহতের ফলে আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত জর্জিয়ার নিহত সেনার সংখ্যা ২২ এ দাঁড়িয়েছে।

নেটো জোটের বাইরের রাষ্ট্র হিসেবে আফগানিস্তানে জর্জিয়ারই সবচেয়ে বেশি সংখ্যক ১৫শ’ সেনা নিয়োজিত রয়েছে।

জর্জিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইরাকলে আলাসানিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরকবোঝাই একটি ট্রাক চালিয়ে হেলমান্দে তাদের সেনাঘাঁটির কাছাকাছি এসে বিস্ফোরণ ঘটায়।

কাবুলে পশ্চিমা এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিস্ফোরণস্থলেই জর্জিয়ার দুই সেনা নিহত হন। পরবর্তী সময়ে অপর এক সেনা আহতাবস্থায় মৃত্যুবরণ করেন।’
২০০৪ সাল থেকেই আফগানিস্তানে জর্জিয়ার সেনা নিয়োজিত রয়েছে।