যুক্তরাষ্ট্রের হনলুলুতে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ১
হনলুলুর ব্যস্ত সড়কে একটি ছোট্ট হেলিকপ্টার বিধ্বস্ত হলেও কেউ হতাহত হয়নি।
হনলুলুর অগ্নিনির্বাপক বিভাগের ক্যাপ্টেন টেরি সেলিং জানিয়েছেন, এ ঘটনায় হেলিকপ্টারটির এক পুরুষ আরোহী হালকা ব্যথা পেয়েছেন যা সত্যিই মির্যাজকল ছাড়া আর কিছুই নয়।
বুধবার বিকালে ফটোগ্রাফি ফ্লাইটে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। কিন্তু হঠাৎ করেই হেলিকপ্টারটির জ্বালানি বা শক্তি সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে কপ্টারটি রাস্তাতেই বাধ্য হয়ে অবতরণ করে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
কপ্টারটি একটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
দুর্ঘটনাটি একটি অগ্নিনির্বাপক স্টেশনের সামনেই সংঘটিত হয়। ক্যাপ্টেন সেলিং জানিয়েছেন, অগ্নিনির্বাপককর্মীরা হেলিকপ্টার বিধ্বস্তের শব্দ শুনে দ্রুত সহায়তার জন্য অকূস্থলে ছুটে যায়।
