২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম-খ্রিস্টান দাঙ্গায় নাইজেরিয়ায় নিহত ৩৯

নাইজেরিয়ার তারাবা প্রদেশে একটি অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানে খ্রিস্টান-মুসলিম দাঙ্গায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 04 May 2013, 05:16 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার উকারি শহরে খ্রিস্টান ধর্মাবলম্বী জুকুন নৃগোষ্ঠির এক নেতার শবযাত্রায় সংঘর্ষের সূত্রপাত হয় ।
সংঘর্ষের পর শহরটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে স্থানীয় প্রশাসন ।
শোকাহত শবযাত্রীরা মুসলিম অধ্যুষিত এলাকা অতিক্রম করার সময় বিভিন্ন রকম শ্লোগান দিতে থাকে যা এলাকার বাসিন্দাদের উত্তেজিত করে তোলে।

একজন সেচ্ছাসেবক বার্তা সংস্থা এএফপিকে জানায়, সেখান থেকে অন্তত ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো মৃতদেহের খোঁজে শহারের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তারা । তবে নিরাপত্তার কারণে নিজের নাম প্রকাশ করতে চাননি এই উদ্ধারকারী। গত ফেব্রুয়ারি মাসে ওই শহরে একটি ফুটবল ম্যাচে সৃষ্ট উত্তেজনার পর তা জাতিগত দাঙ্গায় রূপ নেয়।