২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ১

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে মঙ্গলবার এক ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Apr 2013, 09:12 AM

Updated : 25 Apr 2022, 06:40 PM

গত নভেম্বরের আট দিনের যুদ্ধের পর চলমান যুদ্ধবিরতির মধ্যে এই প্রথম গাজায় ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হল।

হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

গাজা থেকে চালানো উপর্যুপরি রকেট হামলার সমুচিত জবাব দেওয়া হবে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেওয়ার দুইদিন পরই এ হামলা চালানো হল।
ইসরায়েলি সেনা রেডিও জানিয়েছে, আল কায়েদার এক সন্দেভাজন সদস্যকে লক্ষ করে হামলাটি চালানো হয়েছে।