২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় কারাগার দাঙ্গায় নিহত ১৩

মেক্সিকোর একটি কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬৫ জন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Apr 2013, 07:01 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার মেক্সিকোর সান লুইস পোতোসি রাজ্যের লা পিলা কারাগারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ভোর হওয়ার আগেই পোতোসি রাজ্যের রাজধানীতে অবস্থিত ওই কারাগারের বন্দিদের মধ্যে দাঙ্গার সূত্রপাত হয়। সকালের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে রাজ্য পুলিশ।

রাজ্য কারা দপ্তরের প্রধান কনসেপসিয়ন টোভার জানিয়েছেন, কারা অভ্যন্তরে বন্দিদের সংঘবদ্ধ একটি দল অন্যান্য বন্দিদের অপদস্থ করে তাদের জিনিসপত্র ছিনিয়ে নিত, এই নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।

অন্তত ১শ বন্দি দাঙ্গায় জড়িয়ে পড়ে বলে জানান তিনি।

দাঙ্গায় ১৩ জন নিহত ও অন্তত ৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্য কর্মকর্তারা। তবে হতাহতদের সবাই কারাবন্দি কিনা তা নিশ্চিত করেননি তারা।