২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে নির্বাচনী সমাবেশে বোমা হামলায় নিহত ১০

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে শুক্রবার এক নির্বাচনী সমাবেশে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 09:42 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

পুলিশ জানিয়েছে, করাচির মমিনাবাদের পশ্চিমাংশে আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) দপ্তরের কাছে বোমাটি বিস্ফোরিত হয়।

জাতীয় পরিষদের সদস্য পদে এএনপি’র প্রার্থী বশির জানকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়, তবে হামলা থেকে রক্ষা পেয়েছেন বশির।
হামলায় আরো ২৫ জন আহত হয়েছেন।

হামলার দায়িত্ব স্বীকার করে পাকিস্তান তালেবান জানিয়েছে, যেসব ধর্মনিরপেক্ষ দল তালেবানের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছে তাদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়।

করাচিতে বুধবার থেকে এটি তালেবানের তৃতীয় বোমা হামলা।

এর আগের দুটি হামলায় ১১ জন নিহত হয়। মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) নির্বাচনী দপ্তর লক্ষ্য করে ওই হামলা দুটি চালানো হয়।
আগামী ১১ মে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।