ব্যাঙ্গালুরু বিস্ফোরণের সঙ্গে জড়িত ২ ব্যক্তি আটক
আটকৃত দুজন কোনো দলের সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। হামলার পর কোনো পক্ষ এর দায়িত্বও স্বীকার করেনি।
গত সপ্তাহে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর ব্যাঙ্গালুরুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ।
মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
বিজেপির কার্যালয়ের সামনে চালানো ওই বোমা হামলায় ১৬ জন আহত হয়েছিল।
জড়িত দুজনকে তামিলনাড়ুর চেন্নাই শহর থেকে গ্রেপ্তার করা হয়।
চলতি বছরের মে মাসে বিজেপিশাসিত কর্নাটক রাজ্যের সাধারণ নির্বাচন। ব্যাঙ্গালুরু এই রাজ্যের প্রধান শহর।
আটকৃত দুজন কোনো দলের সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। হামলার পর কোনো পক্ষ এর দায়িত্বও স্বীকার করেনি।
এ ঘটনার সঙ্গে জড়িত আরো কয়েকজনকে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
বিজেপি কার্যালয়ের কাছে দাঁড় করে রাখা একটি মোটর সাইকেলে বোমা বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।
