২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বস্টনে হামলা চালায় দুই ভাই’

যুক্তরাষ্ট্রের বস্টনে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতায় হামলাকারীরা দুই ভাই বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Apr 2013, 12:50 PM

Updated : 25 Apr 2022, 06:37 PM

শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, জোকার এ. জারনিয়েভ (১৯) ও তার বড় ভাই টামেরলান জারনিয়েভ (২৬) ওই হামলা চালান।

এদের মধ্যে টামেরলান বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আর জোকারকে ধরতে বস্টনের উপশহর ওয়াটারটাউনে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ। তার সন্ধানে  ঘরে ঘরে তল্লাসি চালানো হচ্ছে।

অভিযানের কারণে বস্টনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

জোকার ও টামেরলান চেচেন বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। তবে তাদের বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তারা।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এই দুই ভাই বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। উগ্র ইসলামপন্থায় প্রভাবিত হয়ে তারা এই বোমা হামলা চালান বলে ধারণা করা হচ্ছে।

গত সোমবার বস্টনে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার ফিনিশিং লাইনের কাছে পরপর দুটি বিস্ফোরণে তিন জন নিহত হয়। আহত হয় অন্তত ১৭৬ জন, যাদের বেশ কয়েক জন এথনো হাসপাতালে।