২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাবেসের উত্তরসূরি নির্বাচনে ভেনেজুয়েলায় ভোট

ভেনেজুয়েলায় প্রয়াত প্রেসিডেন্ট উগো চ্যাবেস পরবর্তী নেতা নির্বাচন করতে রোববার ভোট শুরু হচ্ছে।নির্বাচনে প্রধান দুই প্রার্থী দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং মিরান্ডা রাজ্যের গভর্নর হেনরিক ক্যাপ্রিলেস।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Apr 2013, 10:35 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

গত অক্টোবরের নির্বাচনে চ্যাবেসের সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অল্পের জন্য হেরে গিয়েছিলেন ক্যাপ্রিলেস।

এবার চ্যাবেস পরবর্তী নেতা নির্বাচনকে ঘিরে মাদুরোর সঙ্গে ক্যাপ্রিলেসের তীব্র বিরোধ দেখা দিয়েছে।

ভোট শুরুর অন্তিম মুহূর্তে এসে মাদুরোর বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ তুলেছেন ক্যাপ্রিলেস।বেআইনিভাবে সরকারি টেলিভিশন ব্যবহার করে মাদুরোর নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ করেছেন তিনি।

রাষ্ট্রীয় টিভিতে দেখা গেছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উগো চ্যাবেসের সমাধিক্ষেত্র পরিদর্শন করছেন।

এভাবে রাষ্ট্রীয় টেলিভিশন ব্যবহার করে মাদুরো ভোটারদের সহানুভূতি অর্জনের করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ক্যাপ্রিলেস।তবে এ সমস্ত অভিযোগকে আমল দিচ্ছেন না মাদুরো।

রোববার কঠোর নিরাপত্তার মধ্যে ভোট দেবে প্রায় দুই কোটি মানুষ।ইলেকট্রনিক পদ্ধতিতে স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে পরবর্তী ১০ ঘণ্টা পর্যন্ত।

ভোটে বিজয়ী প্রার্থী ১৯ এপ্রিল শপথ গ্রহণ করবেন।২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত ৬ বছর মেয়াদে ক্ষমতায় থাকবেন তিনি।